প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ০৬:০৬ এএম
          --- ৩ মাস আগে
Ad

রাজবাড়ীতে বছরের শেষ রাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু।

অ- অ+
রাজবাড়ীতে বছরের শেষ রাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু।
রাজবাড়ীতে বছরের শেষ রাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু।
Ad


ডেস্ক রিপোর্ট। Katha24.com

রাজবাড়ী জেলা প্রতিনিধি 


থার্টি ফার্স্ট নাইটের মধ্যরাতে রাজবাড়ী শহরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গু/লিবি/দ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে এক শিশু। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় (পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড) এ ঘটনা ঘটে।

আহত শিশুর নাম সিফাত (১২)। সে বিনোদপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের জমজ দুই ছেলের একজন। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘ/র্ষ ও গুলি বিনিময়ের সময় ছোড়া একটি গুলি এসে শিশুটির পেটে লাগে।

গুলিটি সিফাতের পেটের উপরের অংশে, বক্ষপিঞ্জরের ঠিক নিচে ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি করে। এতে শিশুটির প্রচুর র/ক্তক্ষরণ হয় এবং সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তার মা আশপাশের মানুষের সহায়তায় সিফাতকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ নুরুল আজম শিশুটিকে দ্রুত পরীক্ষা করেন এবং সঙ্গে সঙ্গে সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। সৌভাগ্যক্রমে, সিনিয়র চিকিৎসক ডা. রাজীব দে সরকার তখন হাসপাতালেই উপস্থিত ছিলেন।

ডা. রাজীব শিশুটিকে পরীক্ষা করে জানান, এটি একটি গানশট ইনজুরড অ্যাবডোমেন এবং গুলির আঘাতে খাদ্যনালীর অংশবিশেষে পারফোরেশন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিশুটি হাইপোভলিউমিক শকে চলে গেছে, যা কিছুক্ষণ স্থায়ী হলে প্রাণঘাতী হতে পারত। তিনি দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

দীর্ঘ সময় ধরে দুই চিকিৎসকের আপ্রাণ চেষ্টা ও দক্ষ চিকিৎসায় শিশুটির জ্ঞান ফেরে। রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে সংকটমুক্ত করা হয় এবং ভাইটাল সাইনস স্থিতিশীল করা সম্ভব হয়। এ সময় জরুরি বিভাগের নার্স ও কর্মচারীরাও একযোগে সেবাদানে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুটি হাইপোভলিউমিক শক থেকে ফিরে আসে।

শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুর মা জানান,

“বালুমহল নিয়ে সংঘর্ষের জেরে আমাদের বাড়ির আশপাশে ভাঙচুর ও গুলি বিনিময় চলছিল। এক পর্যায়ে আমার ছেলের পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সময়মতো চিকিৎসা না দিলে হয়তো আজ আমার বাচ্চাকে ফিরে পেতাম না।”

শিশুর বাবা বলেন,

“আমার ছেলের চিকিৎসা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের দেওয়া মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা আইনি সহায়তা গ্রহণ করব।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

১০

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

১১

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১২

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৩

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১৪

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১৫

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১৬

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৭

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৮

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৯

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

২০
Ad
Ad
Katha Expert